সারাদেশ ২৪ জুন, ২০২৩ ০৫:০১

পরিবারের সবার সামনে ছোট ভাইকে জবাই করে হত্যা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পরিবারের সদস্যদের সামনে ছোট ভাইকে দেলোয়ার হোসেন (৩০)কে খুন করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। আজ শনিবার নাঙ্গলকোট থানার ইনচার্জ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টায় উপজেলার কিনারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার কিনারা গ্রামের বশির আহমদের ছেলে। অভিযুক্ত ব্যক্তি নিহতের বড় ভাই রমজান আলী। এ সময় ধারালো ছুরি দিয়ে হত্যার অভিযোগ উঠছে। 

পুলিশ জানায়, শনিবার সকাল ১০টায় দুই ভাইয়ের কথা-কাটাকাটির এক পর্যায়ে পরিবারের সদস্যদের সামনে ধারালো ছুরি দিয়ে দেলোয়ারের গলা কাটে রমজান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে দেলোয়ারের বড় ভাই রমজান আলী ছুরি দিয়ে জবাই করে তাকে খুন করে। নিহতের স্ত্রী পান্না বেগম ও ছোট বোন মনি আক্তার এ তথ্য জানান।

ইনচার্জ ফারুক হোসেন বলেন, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদেরকাগজ/এমটি