সারাদেশ ২৫ জুন, ২০২৩ ০২:৫৩

পুকুরে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার হোড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভুলতা

মৃতরা হলেন, আফছানা আক্তার (১১) ও সুচনা আক্তার (১২)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, রোববার দুপুরে ভুলতার হোড়গাঁও এলাকায় পুকুরে গোসল করতে নামেন তিন স্কুলছাত্রী। এ সময় তিনজনই ডুবে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রোববার দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আমাদেরকাগজ/এমটি