সারাদেশ ১২ জুলাই, ২০২৩ ০১:৩৫

ব্যাবসার আড়ালে 

গোপনে মাদক পাচার, পুলিশ দেখে ছেলেকে ফেলে পালাল যুবলীগ নেতা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে ২ কেজি ১৩ গ্রাম গাঁজা ও ৪৯০ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক দেখিয়েছে পুলিশ। এ সময় টের পেয়ে দৌড়ে পালান অভিযুক্তের পিতা যুবলীগ নেতা জমির উদ্দীন।

আজ বুধবার বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (১১ জুন) বিকেলে ওই ইউনিয়নের উত্তর সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ব্যক্তির নাম জমির উদ্দীন (৩৯)। তিনি উপজেলার দুওসুও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান বলেন, লাহিড়ী বাজারে মাছ ব্যবসার আড়ালে ইয়াবার কারবার পরিচালনা করে আসছিল জমির ও তার ছেলে জয়। সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাবা-ছেলে। 

তিনি জানায়, আমাদের সচার টিম আগে থেকেই অভিযোগের ভিত্তিতে তাদের নজদারিতে রাখে এবং ঘটনার দিন ধাওয়া করে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জমির ও তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জমিরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আমাদেরকাগজ/এমটি