সারাদেশ ১৭ জুলাই, ২০২৩ ০৮:০৮

গরু নিয়ে ঝগড়া, ভাইয়ের হাতে ভাই খুন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাড়ির উঠানে গরু আসা নিয়ে ঝগড়ার একপর্য়ায়ে হাতের কাছে থাকা হাসুয়া দিয়ে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটে। জানা যায়, বড় ভাই সেতাউর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় আব্দুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন  শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ। 

আজ সোমবার বিকেলে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পিরোজপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে সেতাউর রহমানের (৪০) গরু তার ছোট ভাই আব্দুল হকের বাড়ির উঠানে চলে যায়। এতে ক্ষুদ্ধ হয়ে আব্দুল হক এমনটা ঘটায়। 

ভূক্তভোগী সেতাউরের মেয়ে ইসরাত বলেন, আমার চাচাদের বাড়িতে গরু চলে যাওয়ায় ঝগড়ার একপর্যায়ে আমার বাবাকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করেছেন চাচা আব্দুল হক।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, গরু উঠানে যাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আব্দুল হক পালিয়েছেন। তাকে আটকে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।

আমাদেরকাগজ/এমটি