সারাদেশ ১৮ জুলাই, ২০২৩ ০৮:৪৯

আইডিয়াল কলেজের শিক্ষার্থী হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিবকে (১৮) হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে, রাত ১১ টার দিকে তাকে অজ্ঞাত অবস্থায় রাস্তায় পাওয়া যায় এবং সাথে থাকা মোবাইল ফোনটিও হারিয়ে যায়। 

গতকাল রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে. এন. রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় মূল আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, অটোরিকশাও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি)মোহাম্মদ হারুন অর রশীদ।

আমাদেরকাগজ/এমটি