সারাদেশ ২১ জুলাই, ২০২৩ ০৩:৫৩

হাতিরঝিল লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায়(২৫) মরদেহটি উদ্ধার করে পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশের লেকের পানিতে ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। যুবকের কীভাবে মৃত্যু হয়েছে এ বিষয়ে আমরা তদন্ত করছি। নিহতের পরনে কালো একটি ফুল হাতা শার্ট ও একটি জিন্স প্যান্ট ছিল।

আমাদেরকাগজ/এমটি