সারাদেশ ৩০ জুলাই, ২০২৩ ১২:৪৭

ফাঁকা বাড়িতে পাখা-বাতি মেরামতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাড়িতে বৈদ্যুতিক পাখা-বাতি মেরামত করতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযান চালিয়ে মোহাম্মদ পিয়াস (২৩) কে আটক দেখিয়েছে পুলিশ। আজ রোববার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ওই গৃহবধূকে ধর্ষণচেষ্টায় (১৯)শনিবার (২৯ জুলাই) আটক করে তাকে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোহাম্মদ পিয়াস (২৩)।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ভুক্তভোগীর স্বামী পিয়াসকে বৈদ্যুতিক পাখা ও বাতি মেরামতের জন্য বাড়িতে পাঠান। পরে ঘরে গৃহবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান পিয়াস। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পিয়াস পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পিয়াস ও তার পরিবার সাড়া না দেওয়ায় শনিবার মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, শনিবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩০ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে।

আমাদেরকাগজ/এমটি