সারাদেশ ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০১:০১

চাচার নেতৃত্বে ভাতিজার হাত পায়ের রগ কর্তন!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুরে সৎ চাচার নেতৃত্বে ভাতিজার পায়ের রগ কর্তনের অভিযোগ উঠেছে। এর আগে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে। গতকাল (বুধবার) রাত ৯টার দিকে আলীপুরের একটি রেস্তরাঁয় এ ঘটনা ঘটে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগী ওই বেক্তির নাম, মো. হালিম হাওলাদারের (৪৫)।

স্থানীয়রা জানান, চারজনের একটি সন্ত্রাসী গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে এ ঘটনা ঘটান। আর এতে নেতৃত্ব দেন ভুক্তভোগী মো. হালিমের চাচা শাহীন হাওলাদার। এ সময় আকস্মিক সন্ত্রাসীরা ব্যবসায়ী ভাতিজার বাম হাত এবং ডান পায়ের রগ কেটে দ্রুত সটকে পড়ে। পরে তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন হালিম হাওলাদারকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এ সময় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আলম খান জানান, জমিজমার বিরোধের জের ধরে চাচা শাহীন ও রাসেল হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতোপূর্বে একাধিক হামলা মামলার ঘটনাও ঘটেছে।

আমাদেরকাগজ/এমটি