সারাদেশ ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:৫১

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি, তারসহ আটক ৩ চোর

আমাদের কাগজ ডেস্ক : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র তামার তারসহ তিন চোরকে আটকের ঘটনা ঘটেছে। এসময় তাদের সাথে থাকা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে জানা গেছে। আজ (বৃহস্পতিবার) ৩-আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

চুরির পরিমাণ ২৬৩ কেজি তামার তার। যার আনুমানিক দাম ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা 

আটককৃতরা হলেন, খুলনার রূপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১), সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮) ও বাগেরহাটের ভাড়াশিয়া এলাকা আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯)।

পরিচালক শাহনাজ জেসমিন জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরে মামলা দায়ের করে তাদেরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। মালামালও থানায় দেওয়া হয়েছে।

এদিকে ফের চালু হয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। ত্রুটি কাটিয়ে গত (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়। এর পরই এমন অপ্রত্যাশিত কর্মকাণ্ড ঘটে। 


আমাদেরকাগজ/এমটি