সারাদেশ ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৭

স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু

নারায়ণগঞ্জে প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর ইউনিয়নে স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোজিনা বেগমকে (৪০) আটক করেছে পুলিশ। এর আগে, কথা-কাটাকাটির একপর্যায় স্বামী শাহজাহান (৪৮) এর লজ্জাস্থানে আঘাত ও পরে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে গেলে মারা যান তিনি। 

আজ (শনিবার) নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে (শুক্রবার) বিকেলে উপজেলার কাচঁপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কুমিল্লার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে শাহজাহান। তিনি সোনারগাঁয়ের কাচঁপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া।

নিহতের স্বজনরা জানান, এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। শাহজাহান তার ২য় বউ নিয়ে কাচঁপুর এলাকায় বসবাস করছিল। কিন্তু প্রায়ই তাদের   মধ্যে ঝগড়া লেগে থাকত। প্রায় দিনই স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় (শুক্রবার) বিকেলে আবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রোজিনা তার স্বামীর লজ্জাস্থানে আঘাত করে রোজিনা। অতঃপর স্থানীয়রা আহত অবস্থায় শাহজাহানকে কাঁচপুরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গতকাল (শুক্রবার) বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রোজিনাকে আটক করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এরপর বাকি পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। 

আমাদেরকাগজ/এমটি