সারাদেশ ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৫০

স্ত্রীর স্বীকৃতি পেতে চেয়ারম্যানের বাড়িতে কৃষি কর্মকর্তা

আমাদের কাগজ ডেস্ক : পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. গোলাম সরোয়ার এর বাড়িতে এক (নারী) কৃষি কর্মকর্তা অনড় অবস্থান নিয়েছে। এসময় ওই সামাজিক ভাবে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে অবস্থান নিয়েছেন বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিয়া আরা মুক্তা।  

গতকাল (শুক্রবার ) সকালে পৌর শহরের পুরান বাজার এলাকায় গোলাম সরোয়ার সিপাইয়ের বাড়ির সামনে অবস্থান নেন তিনি। বাসা তালাবদ্ধ থাকায় স্থানীয়দের সহায়তায় দুপুরে তিনি বাসার ভেতরে প্রবেশ করেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, মার্জিয়া আরা মুক্তা দীর্ঘদিন পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালীন উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার সঙ্গে প্রেম এবং পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

সরেজমিনে গেলে জানা যায়, উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের বাসা তালাবদ্ধ এবং মার্জিয়া আরা মুক্তাকে দেখা যায় ঠিক বাসার আশেপাশেই। শুধু তাই নয়, গোলাম সরোয়ারের তালাবদ্ধ বাসার সামনে বসে বৃষ্টিতে ভিজতে।

তবে প্রথম স্ত্রীর বাসা এখানে ঢুকবো না বলে জানা ভুক্তভোগী ওই কৃষি কর্মকর্তা।  

এ সময়ে বরিশাল উপজেলা কর্মকর্তা মার্জিয়া আরা মুক্তার সাথে কথা হলে তিনি বলেন,‘ এখন আমাদের দুজনের মধ্যে যুদ্ধ চলছে। আমি আমার যুদ্ধ চালাচ্ছি আমার সম্মান বাঁচানোর। আর সে (গোলাম সরোয়ার) তার যুদ্ধ চালাচ্ছে আমাকে এড়িয়ে যাওয়ার। তার বিয়ের আগেই বিবেচনা করা উচিৎ ছিল কিন্তু সে তা করেনি। 

তার সেই দায়বদ্ধতা মেনে নিয়ে আমি এতদিন প্রতিটা সেকেন্ড অপেক্ষা করেছি যার কোনো মুল্যায়ন তার কাছে নাই। আর এই মূহুর্তে এমন কিছু ঘটনা ঘটেছে তার স্বীকৃতি আমার অত্যন্ত প্রয়োজন। যদি তা না দেয় এ ব্যর্থ জীবন আমি সামনে টানবো না এই হচ্ছে মূল ম্যাসেজ।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বলেন, তিনি আমার দ্বিতীয় স্ত্রী, এক বছর চার মাস আগে আমার বোনের মধ্যস্থতায় বিয়ে হয়েছে। আমি খুব সকালে বাসা থেকে বের হয়েছি তাই বাসা বন্ধ পেয়ে তিনি সামনে দাঁড়িয়ে ছিলেন। এ ব্যাপারে নিয়ে আপনারা কিছু না করলেই ভালো হয়। এটা আমার পারিবারিক বিষয় বলে জানান। 

গোপনে বিয়ে করা কি জায়েজ? ইসলাম কি বলে? চলুন জেনে আসি 

গোপন বিয়ে অসামাজিক ও অকৃতজ্ঞতাপূর্ণ কাজ। এ জন্য বিয়ের ক্ষেত্রে গোপনীয়তা ইসলাম পছন্দ করে না। তাই ইসলামের নির্দেশনা হলো, ‘বিয়ে করবে ঘোষণা দিয়ে।’ (মুসনাদে আহমাদ : ৪/৫) 

দায়িত্বহীনভাবে গোপনে বিয়ে করা শরিয়তের দৃষ্টিতে পছন্দনীয় নয়।

উল্লেখ্য, নিজের সম্মান বাঁচাতে মরিয়া (নারী) কৃষি কর্মকর্তা মার্জিয়া আরা মুক্তা। এবার দেখার পালা তার সাথে কি ঘটে। 

বর্তমানে তিনি বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

আমাদেরকাগজ/এমটি