সারাদেশ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৪৪

বরিশালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক 

প্রতিকী

প্রতিকী

আমাদের কাগজ ডেস্ক : বরিশাল নগরীর রুপাতলী এলাকায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটকের খবর পাওয়া গেছে। এসময় অভিযুক্ত পুলিশ সদস্য মিজানুর রহমান (৪৪) এর কাছ থেকে ৩৯৮ পিস ইয়াবা পায় র‌্যাব। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আজ (সোমবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ঘটনাটি (রবিবার) রাতে। এসময় তাকে রুপাতলী বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। 

এ ঘটনায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়। আটক মিজানুর ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কনস্টেবল পদে কর্মরত আছেন।

র‌্যাব জানায়, রাতে বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনাল-সংলগ্ন ভোজন বিলাস রেস্তোরাঁর সামনে থেকে আটক হন মিজানুর রহমান। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯৮ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলার পর কোতোয়ালি থানায় ন্যস্ত করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, র‌্যাবের অভিযানে ৩৯৮ পিস ইয়াবাসহ ডিএমপির এক কনস্টেবল আটক হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আমাদেরকাগজ/এমটি