সারাদেশ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪০

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৬

আমাদের কাগজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জন নিষিদ্ধ মাদকসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) হাতে আটক হয়েছে। এসময় আটককৃতদের থেকে ৪৭ গ্রাম হেরোইন, ১২ হাজার ৪১৮ পিস ইয়াবা ও ৫৮ কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।  

আজ (শনিবার) এক প্রেস বিফিং করে এ তথ্য নিশ্চিত করে ডিএমপির।

এতে বলা হয়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি