সারাদেশ ৪ অক্টোবর, ২০২৩ ০৪:২৯

কুমিল্লার আওয়ামী নেত্রী ঢাকায় গ্রেফতার

​​​​​নিজস্ব রিপোর্টার: প্রতারণা ও জাতিয়াতির অভিযোগে কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক নিশাদ আহমেদ খানকে আটক করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে মামলা হয় ও পরে রাজধানীর বনশ্রী এলাকায় একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 

সূত্রে জানা যায়, গণপূর্ত মন্ত্রণালয়ের স্বাক্ষর জালিয়াতিসহ ধানমন্ডি এলাকায় একটি ভুয়া হেবা দলিল ও পরে নামজারি করার অভিযোগ এনে তার বিরুদ্ধ মামলা পরিচালনা ও  আটক দেখানো হয় বলে নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

এতে বলা হয়, তার বিরুদ্ধে মামলাটি করেন ওই ফ্ল্যাটের মালিক ও কুমিল্লা নগরীর রাজাপাড়ার এলাকার বাসিন্দা ও লন্ডনপ্রবাসী মিনহাজুর রহমান। 

পুলিশ জানায়, ২০২০ সালের ৫ জুলাই স্বাক্ষর জালিয়াতিসহ অন্যকে হাজির করে ভুয়া হেবা দলিলের কাগজপত্র সম্পূর্ণ করেন।  এতে তথ্য গোপন ও বিষয়টি ভুক্তভোগী এবং গৃহয়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নজিরে আসে যখন তিনি ফ্ল্যাটের ভূমিকর প্রদানের জন্য যান। পরে এটি তদন্তের সাপেক্ষে তুলে ধরলে ঘটনার সত্যতা প্রমাণিত হয়।

এসময় ভুক্তভোগী মিনহাজুর রহমান দাবি করেন, এতে তাঁর ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

আমাদেরকাগজ/(এমটি) 

​​​

​​​​