সারাদেশ ৫ অক্টোবর, ২০২৩ ১০:১৭

রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ, যা গত ৭ বছরের সর্বোচ্চ 

আমাদের কাগজ ডেস্ক : ঢাকায় গত জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারির মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ বলে আখ্যায়িত করেছেন পরিবেশবিদরা।  

রাজধানীসহ দেশের প্রায় প্রতিটি এলাকায় কম-বেশি বৃষ্টি হচ্ছে। এদিকে আজ বৃহস্পতিবারও রাজধানীর আকাশ মেঘলা। কিঞ্চিৎ বৃষ্টিও হয়েছে অনেক জায়গায়। পরিবেশবিদদের মতে, বৃষ্টি হলে ঢাকার বাতাসের মান উন্নত হয়। বিভিন্ন স্থানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৯টার দিকে বিশ্বের ১০০ শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ৮৭। বাতাসের এ মানকে ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। গতকাল এর কাছাকাছি সময়ে ঢাকার অবস্থান ছিল ১৮ম। আর স্কোর ছিল ৮৪।

স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার মনে করেন নগরীর বাতাস বা বায়ুর মান এই সময়টাতে ভালো থাকার কথা থাকলেও তার উল্টো প্রতিধ্বনি দিচ্ছে বলে উল্লেখ্য করেন তিনি। 

তিনি বলেন, আজ সকাল থেকে নগরীর বাতাসের মান মাঝারি। যা সারা বছরের তুলনায় ভালো থাকার কথা। 

আর এর কারণ জানতে চাইলে তিনি জানান, নগরে স্থানীয়ভাবে স্থানীয় উৎসগুলোর জন্যই এ দূষণ হচ্ছে। এর প্রধান উৎস হচ্ছে, যানবাহন। অসংখ্য ফিটনেসবিহীন গাড়ি আছে। সেগুলো থেকে দূষণ ঘটছে। 

আজ সকাল ৯টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। একিউআই সূচকে শহরটির স্কোর ছিল ১৮৬। দ্বিতীয় স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই—স্কোর ১৬৮।

আমাদেরকাগজ/(এমটি)