সারাদেশ ৫ অক্টোবর, ২০২৩ ০৭:৩৩

খাবার টেবিলে ধাক্কা লাগায় অস্ত্র হাতে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা

​​​​চট্টগ্রাম প্রতিনিধি: খাবার হোটেলে দুই ছাত্রলীগ কর্মীর কথা কাটাকাটিকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  ছাত্রলীগ দুই পক্ষের নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র হাতে তাঁরা মহড়ায় নামে। 

ঘটটি আজ (শুক্রবার) বেলা তিনটা নাগাদ ঘটে। সেই সাথে এতে কোন রকম নিহতের খবর পাওয়া যায়নি।

সংঘর্ষে জড়ানো দুই ছাত্রলীগ পক্ষ হলো, শিক্ষা ও উপমন্ত্রীর মহিবুল হাসান চৌধুরীর অনুসারী 'বিজয়' ও আরেক পক্ষ হচ্ছে সাবেক সিটি মেয়য় আজম নাছির উদ্দিনের অনুসারী দল 'সিক্সটি নাইন' নামে যাদের আধিপত্য। 

ঘটনা সম্পর্কে জানা যায়, বিশ্ববিদ্যালয় সাহা আমানত হলের হোটেলে খাবার খেতে যায় সিক্সটি নাইন দলের দুই নেতা এসময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরেক শিক্ষার্থী ও ছাত্রনেতা মাহির সাথে ধাক্কা লাগে। 

প্রত্যক্ষদর্শিতা বলেন,মাহি যখন খাবার খাচ্ছিল ঠিক তখন আরেক গ্রুপ পাশ ঘেঁষে যাওয়ার সময় আজমির ও মাহির সাথে ধাক্কা লাগে এবং সেখানেই তাদের মধ্যে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক চলতে থাকে। 

এই ঘটনা টের পেয়ে সিক্সটি নাইন এর নেতাকর্মীরা শাহজালাল হল থেকে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ক্রমাগত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ইট পাটকেল ও রড হাতে দেখা মিলে দুই পক্ষের নেতাকর্মীদের।  

পরে ঘটনা জানতে পেরে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিলে দুই পক্ষ পালিয়ে যায়। এর আগে প্রায় ১ ঘন্টা তাদের মধ্যে সংঘর্ষ চলমান থাকে বলে জানা যায়। 

পুলিশ জানায়, এই ঘটনায় কোন আইনি পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। নেওয়া হলে আপনারা জানতে পারবেন 

আমাদেরকাগজ (এমটি)