সারাদেশ ৯ অক্টোবর, ২০২৩ ১১:৪৫

কাকরাইলের এস এ পরিবহনের কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে

আমাদের কাগজ ডেস্ক : কোনো হতাহতের ঘটনা ছাড়াই কাকরাইলের এস এ পরিবহনের কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। 

এর আগে (সোমবার) সকাল ১০টা ১০ মিনিটের দিকে আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হলে অতঃপর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে একে একে আরও ৫টিসহ মোট ১০টি ইউনিট পাঠানো হয়েছিল।

লিমা খানম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আমাদেরকাগজ/(এমটি)