সারাদেশ ১০ অক্টোবর, ২০২৩ ১২:৪০

রাস্তা খুঁড়তে গিয়ে ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, ওয়াসার ৫ শ্রমিক দগ্ধ। আজ (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে আশঙ্কাজনক ভাবে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

এদিন ক্যান্টনমেন্ট নামপাড়ায় রাস্তা খোঁড়ার সময় এ দুর্ঘটনাএ শিকার হন তাঁরা। 

দগ্ধরা হলেন- সিয়াম (২০), মেহেদী (২৩), জুয়েল (২১), মুমিন (২২) ও দেলোয়ার (২৪)।

মূলত ঠিকাদারের নির্দেশনায় কাজ করে থাকেন তারা। ঘটনার দিন সকেলেও ক্যান্টনমেন্ট নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন। সে সময় সেখানে তিতাসের গ্যাস লাইন থেকে গ্যাস বের হতে থাকে। 

কিছু বুঝে ওঠার আগে ও দগ্ধ কর্মীদের একজন গ্যাস লাইটার দিয়ে সেখানে আগুন ধরাতেই একটি বিস্ফোরণ হয়। এতে তাদের সবার শরীরই কম-বেশি ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করা হয় 

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া নিশ্চিত করে বলেন, দগ্ধ হওয়া পাঁচজনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। 

আমাদেরকাগজ(এমটি)