সারাদেশ ২২ অক্টোবর, ২০২৩ ১০:৪৪

বদরুন্নেসার ছাত্রীর রহস্যজনক মৃত্যু

আমাদের কাগজ ডেস্ক: বদরুন্নেছা মহিলা কলেজের এক শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে। তবে কি করণে ওই শিক্ষার্থী এমনটা করেছেন তা এখনও জানা যায়নি। 

এর আগে (শনিবার ) রাত ৯টার দিকে খিলগাঁও মধ্য নন্দিপাড়ার বাসায় এ ঘটনা ঘটে। 

এরপর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত তরুণীর নাম শারমিন আক্তার (২০)। তিনি বদরুন্নেছা মহিলা কলেজের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্বজনরা জানায়, খিলগাঁও নন্দিপাড়ায় তাদের নিজেদের বাড়ি। রাতে শারমিন নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। বিষয়টি দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় ফেমাস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকায় একটি ছেলের সঙ্গে তার বিয়ের কথা চলছিল। তবে সে কেন আত্মহত্যা করেছে তা স্পষ্ট করে জানাতে পারেননি স্বজনরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি