সারাদেশ ২৩ অক্টোবর, ২০২৩ ০৫:৪১

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।  এ দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান এ বিষয়টি নিশ্চিত করেন।

রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকে আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এরই মধ্যে ঢাকা থে‌কে উদ্ধারকারী রি‌লিফ ট্রেন ভৈরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলও‌য়ে পু‌লিশ ও রেলও‌য়ে সং‌শ্লিষ্ট কর্মকতারা ২০ মি‌নিট আ‌গে রওনা দি‌য়ে‌ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে।


আমাদেরকাগজ/এইচএম