সারাদেশ ৪ নভেম্বর, ২০২৩ ১১:৩৯

সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ 

আমাদের কাগজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য দগ্ধের ঘটনা ঘটেছে। (শুক্রবার) রাত ১টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তবে পাঁচজনই চিকিৎসাধীন। 

টনার পর আহতদের শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। 

আহতদের হলেন, সোনা উদ্দিনের (৪৫) শরীরের ৯৪ শতাংশ, আলি আহমেদের (৬৫) শরীরের ৫৮ শতাংশ, হাসুন বানুর (৫৫) শরীরের ৪৬ শতাংশ, সাহেরা বেগমের (২৪) শরীরের ৩০ শতাংশ এবং ওমর ফারুকের (১৫) শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। 

চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, রূপগঞ্জের আউখাবো এলাকায় একটি বাসায় শুক্রবার রাত ১টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তবে পাঁচজনই চিকিৎসাধীন। 

আহতদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ হাসুন বানুর ভাতিজা মো. নূরে আলম বলেন, রূপগঞ্জের ওই বাড়ির নিচতলায় তারা ভাড়া থাকেন। হাসুন বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুঁটকির দোকানে কাজ করেন। এ ছাড়া মেয়ে সাহেরা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন।

আমাদেরকাগজ/এমটি