সারাদেশ ৬ নভেম্বর, ২০২৩ ০২:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৌচাগার থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

আমাদের কাগজ ডেস্ক : দেশে চলছে রাজনৈতিক সহিংসতা।পালিত হচ্ছে দ্বিতীয় দিনের মতো বিএনপি -জামায়েতের অবরোধ। এদিকে অপ্রীতিকর ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনে।  শৌচাগার থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে।  

আজ (সোমবার) বেলা পৌনে ১১টার দিকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যান। 

পুলিশ বলছে, এগুলো আসলে কী, তা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।

এ বিষয়ে জানতে প্রক্টর মাকসুদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের শৌচাগার থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তু দুটি আসলেই ককটেল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। 

আমাদেরকাগজ/ এমটি