সারাদেশ ৬ নভেম্বর, ২০২৩ ০২:৩৮

এবার বিকল্প পরিবহনে আগুন 

আমাদের কাগজ ডেস্ক : এবার রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই নিয়ে সকাল থেকে দেশে ২টি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। 

সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া আজ ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুফিপুর এলাকায় কেপি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন আজ। দফায় দফায় বাসে আগুনের ঘটনা ঘটছে। 

আমাদেরকাগজ/ এমটি