নেই অবরোধ, সড়কে বেড়েছে যানবাহনের চাপ
আমাদের কাগজ ডেস্ক: বিএনপি-জামায়াতের অবরোধ এড়িয়ে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। অবরোধে দূরপাল্লার বাস বন্ধ থাকলও আবার ঘুরছে গাড়ির চাকা। এদিকে বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ আজ।
আজ (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, তেজগাঁও, রমনা ও কাকরাইল এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
তবে অবরোধ শেষে আজ সড়কে চাপ বাড়লেও প্রবল যানজট তৈরি হতে দেখা যায়নি। ট্রাফিক সিগন্যালগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। দ্রুত গতিতে ছুটছে সবাই।
এর আগে বেশ কয়েক দফা রাজধানীর সড়কেও যানবাহনের চাপ ছিল না বললেই চলে।
স্বাভাবিক সময়ের মতো বিজয় সরণি মোড়ে গাড়ির চাপ বেশি রয়েছে। তবে তৈরি হয়নি তেমন যানজট।
অবরোধের যানজটের কারণে রাস্তায় আজ ভোগান্তি পোহাতে হয় বলে ফার্মগেট সিগন্যালে অপেক্ষারত এক সিএনজিচালক এমন অভিযোগ জানান।
অন্যান্য দিনের তুলনায় এখনও সড়ক অনেকটাই ফাঁকা। সিগন্যালে হালকা চাপ থাকলেও কিছুক্ষণ পরপর সিগন্যাল ছেড়ে দেওয়ায় যানজটের তেমন একটা সৃষ্টি হচ্ছে না।
এ নিয়ে মতিঝিল ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মইনুল হাসান জানান, সড়কে সংস্কারের কাজ চলায় ফ্লাইওভারের ওপরে ও নিচে যানবাহনের চাপ বেশি। তাই চাপ পড়েছে আশপাশের সড়কে।
ট্রাফিক তেজগাঁও বিভাগের ডিসি জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে অফিসগামী যানবাহনের হালকা চাপ ছিল। তবে বেলা ১১টার পরে রাস্তার অবস্থা স্বাভাবিক হয়ে গেছে। বিকেলে আবার অফিস ফেরত যানবাহনের চাপ বাড়তে পারে।
আমাদের কাগজ/এমটি