সারাদেশ ৭ নভেম্বর, ২০২৩ ০৮:৪৯

কৃষক লীগের উদ্যোগে রাজশাহী বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করার ক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে রাজশাহী বিভাগীয় নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এই নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো: মজিবুর রহমান মজনু এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুএমপি।

 কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার কৃষক সমাজকে ভালোবাসতেন। তারই আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বাংলার কৃষকের ভাগ্য উন্নয়নের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। কৃষিখাতে ৪২ হাজার কোটি টাকা প্রণোদনা সহ কৃষি যন্ত্রে ভর্তুকি প্রদান করেছেন, কৃষকদের সহায়তা কার্ড, ১০ টাকায় ব্যাংক একাউন্ট সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তাই কৃষকেরা আজ ফসল উৎপাদনে ব্যপকভাবে সাফল্য অর্জন করেছে এবং কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। তাই বাংলার আপামর কৃষক সমাজ আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে।বাংলাদেশ কৃষক লীগের রাজশাহী বিভাগের সমস্ত নেতাকর্মী কৃষক সমাজকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের জন্য নিরলস ভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। একে সাফল্যমণ্ডিত করবার জন্য রাজশাহী বিভাগের সমস্ত উপজেলায় আগামী ১১ নভেম্বর এবং সমস্ত ইউনয়নে ১৬ নভেম্বর নির্বাচনী প্রতিনিধি সভা করবার নির্দেশনা দেয়া হয়েছে।

এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো: শামসুদ্দিন আল আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক মো. আজমল হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. আবুল খায়ের নাইম, এডভোকেট ফিরোজ চৌধুরী, মো. কামাল মাস্টার, কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য মো. আবু বকর সিদ্দিক বিপুল প্রমুখ।

বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশার সভাপতিত্বে নির্বাচনী প্রতিনিধি সভায়টি সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু। 

এসময় রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত প্রতিটি জেলার কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল উপজেলা পৌরসভা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিগণ বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সাথে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন।