সারাদেশ ৯ নভেম্বর, ২০২৩ ০৪:১২

বোতল ভর্তি পেট্রোল, লাইটারসহ আটক দুই বিএনপির নেতা 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি দুই নেতাকে আটক করেছে পুলিশ। যাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক। এর আগে (বৃহস্পতিবার) বেলা আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

জানা যায়, রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন ধরানোর প্রস্তুতির সময় নাশকতার আলামতসহ বিএনপির এই নেতাকে আটক করেছে পুলিশ।

আটক দুজন হলেন হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এবাদুল ব্যাপারী ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া।

তিনি বলেন, মগবাজারে গাড়িতে আগুন দেয়ার সময় দুই বিএনপি নেতাকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের কাছে বোতল ভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড় উদ্ধার করা হয়। 

আমাদের কাগজ/এমটি