বরিশালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, কোনোভাবে বাঁচলেন হেলপার রাজু
নিজস্ব প্রতিবেদন: বরিশালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ (রোববার) (১২ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। তবে এখনো জানা যায়নি কেবা কারা এই ঘটনাটি ঘটিয়েছেন।
এদিকে রাতে বাসটি মহাসড়কের পাশে রেখে ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার রাজু। আগুন লাগার বিষয়টি টের পেয়ে কোনোভাবে বাসের ভেতর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান তিনি। তার চিৎকারেই আশপাশের লোকজন ছুটে আসে।
হেলপার রাজু জানান, বরিশাল সদর নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া ও ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে কাশিপুর আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভূঁইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে (মা এন্টারপ্রাইজের) এই বাসটি রাখা হতো।
এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর বাসটিকে থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে।
এদিকে ৪র্থ দফার আন্দলনের ১ দিন আজ। এমন ঘটনায় আতকে আছেন এলাকার আশপাশ এলাকার মানুষ।
আমাদেরকাগজ/এমটি