সারাদেশ ১৩ নভেম্বর, ২০২৩ ০৪:১৯

রাজধানীর বাসা থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার

​​​​​​নিজস্ব রিপোর্ট: রাজধানীর হাজারীবাগ থানার কালিনগর এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এসময় নিহতদের গায়ে আঘাতের একাধিক চিহ্ন সহ সোমবার  (১৩ নভেম্বর) রাত ১২ টার দিকে উদ্ধার করা হয়। 

নিহত দুই বোনের নাম, নাসরিন আক্তার (৩৫) ও জেসমিন আক্তার (৪৪)। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী।

তিনি বলেন, আমরা ঘটনা স্থানে পরিদর্শন করেছি। ঘটনা ব্যবহৃত বিভিন্ন আলামত খোঁজার চেষ্টা করছি।

এছাড়া ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতদের ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য উপাত্ত ইতিমধ্যে বের করা হয়েছে। তাঁর বয়ান অনুযায়ী নিহতদের একজন (নাসরিন) মানসিক ভারসাম্যহীন।  আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করছি। আশা নিরুপ কিছু পেলে বলতে পারব এটি খুন নাকি আত্মহত্যা। 

এর আগে বড় বোন  (নাসরিন) কে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক এখানে তাকে মৃত ঘোষণা করেন। বাকি একজনের মরদেহ (জেসমিন) ঘটনাস্থলে রয়েছে। আমাদেরকাগজ/ (এমটি )