সারাদেশ ১৬ নভেম্বর, ২০২৩ ০৯:৩৫

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

আমাদের কাগজ ডেস্ক : টাঙ্গাইলে একটি কমিউটার ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। তবে কো হতাহতের খবর পাওয়া যায়নি 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ১৬ নভেম্বর, রাত আনুমানিক তিনটা নাগাদ। 

টাঙ্গাইলে ঘারিন্দা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কালে টাঙ্গাইল কমিউটার ট্রেনটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে এই ঘটনায় নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ।

আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন।  

স্টেশন সূত্রে জানা গেছে, ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশে সিসি ক্যামেরার আওতায় ছিল না। 

তাই রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে সেটা জানা যায়নি। 
 

এতে কমিউটার ট্রেনের দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আরও একটি বগির আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।