সারাদেশ ১৮ নভেম্বর, ২০২৩ ০৪:৫৩

রাজধানীর ফুটপাত থেকে নবজাতকের লাশ উদ্ধার  

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীতে একটি ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আজ শনিবার ১৮ নভেম্বর সকালের। এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় ওই নবজাতকটির লাশ উদ্ধার হয়।

শাহবাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর গেটের ফুটপাতে এক দিনের নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফুটপাত থেকে নবজাতকের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই বজলুর রহমান। 

তিনি বলেন, নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছেন, সেটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ উদ্ধার করে তা পর্যালোচনা করা হচ্ছে।