সারাদেশ ১৯ নভেম্বর, ২০২৩ ১২:৪৯

আবারও ঢাকা বিশব্বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

আমাদের কাগজ ডেস্ক: আবারও ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে। আজ শনিবার রাত আনুমানিক রাত নয়'টার দিকে এই বিস্ফোরণটি ঘটে। 

এদিকে ঘটনার দোষ এড়াতে কাদা ছুড়ছেন ছাত্রলীগ ও ছাত্রদল। তবে এখনো শনাক্ত  করা যায়নি ঘটনার পরিপ্রেক্ষিতে কারা রয়েছে। 

এই বিষয়ে বিবৃতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ডা. লিটন কুমার সাহা জানান, ঘটনার সময় মোটরসাইকেল যোগে কে বা কারা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়, সে বিষয়ে এখনো সুনিশ্চিত জানা যায়নি। 

ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আরিফুল বলেন, এটি ছাত্র লীগের সাজানো নাটক। তিনি বলেন, আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। এই ধরনের ঘটনা সম্পর্কে আমরা অবগত নই। 

ঘটনার নিন্দা জানিয়ে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, বিগত ১৫ বছর আগেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় ছিল। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে একদল মাঠে নেমেছে। 

ঘটনার সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। খুব শীঘ্রই এই ঘটনার সাথে জড়িতদের মুখোস উম্মোচন করা হবে বলে আশ্বাস জানিয়েছেন ঢাবি কর্তৃপক্ষ।

আমাদেরকাগজ/এমটি