সারাদেশ ২৩ নভেম্বর, ২০২৩ ০৯:৫৫

গাজীপুরে ২ কাভার্ডভ্যানে আগুন 

আমাদের কাগজ ডেস্ক: গাজীপুরে সুতাবাহী দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার ২৩ নভেম্বর, ভোর সাড়ে ৫টার দিকে সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে এবং পেট্রল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।

এতে জড়িত ছিল ৮ থেকে ১০ জন দুষ্কৃতিকারী। বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কারা কাভার্ডভ্যান দুটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে

আমাদেরকাগজ/এমটি