সারাদেশ ২৩ নভেম্বর, ২০২৩ ১১:০২

ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত 

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর ডেমরায় ভয়াবহ রোড এক্সিডেন্টের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ মোট ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার ২৩ নভেম্বর, সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক এই দুর্ঘটনার বিষয়ে জানা যায়, মূলত বাসের ধাক্কায় এ ঘটনা ঘটে। আর নিহতারা সবাই লেগুনার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী। প্রাথমিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি।

 


বিস্তারিত আসছে....

 

 

 

আমাদেরকাগজ/এমটি