সারাদেশ ২৩ নভেম্বর, ২০২৩ ০১:৩০

বিজয়নগরে বাসে আগুন

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর বিজয়নগর মোড়ে একটি যাত্রী পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

আজ বৃহস্পতিবার ২৩ নভেম্বর, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর আগে আজমেরি পরিবহন নামের ওই বাসটিতে দুপুর ১২টা ৫০ মিনিটে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিজয়নগর মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায়  দুইটি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। এ অবরোধ শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টায়। 

আমাদেরকাগজ/এমটি