সারাদেশ ২৬ নভেম্বর, ২০২৩ ০২:৪৯

খেলতে খেলতে পুকুরে,অতঃপর... 

নিজস্ব প্রতিবেদক: বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি! কেন ভাবেই খোঁজ মিলছিলো না ওয়াছেনা আক্তার ও রিহানের। অতঃপর ভাসমান অবস্থায় তাদের দেখতে পায় পরিবারের সদস্যরা। 

ঘটনাটি টাঙ্গাইল শহরের কাগমারা পণ্ডিতপাড়া এলাকায়। রবিবার ২৬ নভেম্বর দুপুরের। পানিতে ডুবে এই দুই শিশুর মৃত্যু হয়েছে। 

নিহতরা হলো ওই এলাকার ওয়াহাব মিয়ার মেয়ে ও একই এলাকার জাহাঙ্গীরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার বলেন, ‘নিহত ওই দুই শিশু সকালে উঠানে খেলা করছিল। একপর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পরে গিয়ে ডুবে যায়। বাড়ির সদস্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ইউনিসেফের তথ্য অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশে গড়ে ১৭ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এ মৃত্যুর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। যা মোট শিশুমৃত্যুর ২৮ ভাগ।

আমাদের কাগজ/এমটি