সারাদেশ ২৭ নভেম্বর, ২০২৩ ১২:৪২

পণ্যবাহী ট্রাকে আগুন, সমস্ত মালামাল পুড়ে ছাই

আমাদের কাগজ ডেস্ক: হবিগঞ্জের ধুলিয়াখালে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে র‍্যাব-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ সোমবার ২৭ নভেম্বর,সকাল সাড়ে ৮টার দিকে সপ্তম দফায় ডাকা বিএনপির অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের ধুলিয়াখালে পণ্যবাহী ওই ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।  

পুলিশ জানায়, খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও র‍্যাব-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ট্রাকে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমাদেরকাগজ/এমটি