সারাদেশ ২৮ নভেম্বর, ২০২৩ ০৫:২২

৩০ দিনে ২১২ গাড়িতে আগুন

আমাদের কাগজ ডেস্ক: উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষসহ হতাহতের ঘটনা কম ঘটেনি। 

গত এক মাসে ২১২ টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে বাস ১৩২ টি। গত ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত এ অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস বলেছে, এক মাসে আগুনের ঘটনা ঘটেছে ২২৩টি। এর মধ্যে ২১২টি গাড়িতে এবং বাকিগুলো স্থাপনায়।

এর আগে গত বছর অক্টোবর-নভেম্বরের দিকে বিএনপির সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা দেখা যায়।

সরকার পতনের এক দফা ঘোষণার পর গত ১৮ ও ১৯ জুলাই পদযাত্রার কর্মসূচি দেয় বিএনপি। এ দুই দিনের কর্মসূচিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহতসহ সহস্রাধিক আহত হয়েছে বলে দাবি করছে বিএনপি। বিএনপির অভিযোগ আওয়ামী লীগ ও পুলিশ কর্মসূচিতে হামলা চালালে এসব ঘটনা ঘটে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপির দিক থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে।

আওয়ামী লীগ ও সরকারের ওই সূত্রগুলো আরও জানায়, সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করেন, বিএনপি যে দাবিকে সামনে নিয়ে আন্দোলন করছে তাতে জনসমর্থন নেই। এ আন্দোলনে তারা জনগণকে সম্পৃক্ত করতে পারেনি, সামনের দিনগুলোতেও সেটা পারবে না। তবে বিএনপির কোনো নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে সরকার বাধা দেয়নি বলে তারা কর্মসূচি পালন করতে পারছে।

আমাদেরকাগজ/এমটি