সারাদেশ ৩০ নভেম্বর, ২০২৩ ১০:২৬

দুর্বৃত্ত থেকে বাঁচতে চালকের উল্টো পালানো চেষ্টা, পেট্রোল ঢেলে ট্রাকে আগুন 

আমাদের কাগজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির কেবিনের পুরো অংশ পুড়ে গেছে। বুধবার ২৯ নভেম্বর মধ্যরাতে ঢাকা-রংপুর মহাসড়কের বনানীতে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

শাজাহানপুর থানার ওসি বলেন, বগুড়ার শিবগঞ্জে পণ্য নামিয়ে (আলুর বীজ) ট্রাকটি সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে বনানীতে ১০-১২ জন দুর্বৃত্ত গতিপথ রোধ করে ট্রাকটিতে ভাঙচুর চালায়।

তিনি জানান, এসময় দুর্বৃত্তের থেকে চালক ট্রাকটি উল্টো ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। তবে ভাগ্য সহায় হয়নি উল্টো ঘুরিয়ে পালানোর সময় পাশের একটি গর্তে পড়ে যায়। এরই সুযোগ নেয় দুর্বৃত্তরা। সহকারীকে নিয়ে পালিয়ে গেলে, কতিপয় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ট্রাকটিতে আগুন ধরিয়ে দিতে সক্ষম হয়।

আমাদেরকাগজ/এমটি