সারাদেশ ৩০ নভেম্বর, ২০২৩ ১১:০৪

শেষ কর্ম দিবসে 

গাজীপুরে ২টি কাভার্ড ভ্যানে আগুন ও ককটেল বিস্ফোরণ 

আমাদের কাগজ ডেস্ক: দেশে চলছে অষ্টম দভায় ৪৮ ঘন্টার হরতাল- অবরোধ। এদিকে অবরোধ কাটিয়ে আজ বৃহস্পতিবার ৩০ নভেম্বর শেষ কর্ম দিবস পালিত হচ্ছে আজ। 

এদিকে গাজীপুরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া ঘটনা ঘটেছে। খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। 

এ সময় লাবিব গ্রুপ ও ডিবিএল গ্রুপের দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। 

মহানগরীর গাছা থানাধীন জাঝর এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়দের বরাত দিয়ে গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর-নারায়ণগঞ্জ বাইপাস সড়কের জাঝর এলাকায় মোটসাইকেলে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়দের খবরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

গাছা থানার ওসি শাহ আলম জানান, দুষ্কৃতিকারীরা মোটরসাইকেলে এসে দুটি কাভার্ড ভ্যানে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আমাদেরকাগজ/এমটি