সারাদেশ ৩০ নভেম্বর, ২০২৩ ০২:৪৬

মাগুরায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ 'নেতা' সাকিবকের বিরুদ্ধে 

আমাদের কাগজ ডেস্ক: ক্রিকেটার সাকিব এখন রাজনৈতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। সদ্য রাজনৈতিতে পা রাখতে না রাখতেই সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

এর আগে বুধবার তার নির্বাচনি এলাকা মাগুরায় যায় সাকিব। আর সেখান থেকেই আচরণবিধি লঙ্ঘন করার ঘটনায় শুক্রবার তাকে সশরীরে হাজির হয়ে ওই ঘটনার ব্যাখা দিতে বলেছে জেলার এই কমিটি।

এর আগে মোট ৩ আসনের মনোনয়ন চাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দেখা যায় তাকে। 

এদিকে মাগুরা-১ আসনের নির্বাচনি অনুসন্ধানী কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার বৃহস্পতিবার এ তলব আদেশ দেন। 

এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে সাকিবকে।

তলব আদেশে বলা হয়েছে, আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে গত বুধবার ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, যা বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৬ (ঘ), ৮ (ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, শুক্রবার বিকেল ৩টায় স্বশরীরে উপস্থিত হয়ে তার লিখিত ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরাবাসীর ব্যানারে আয়োজিত এক নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সাকিব। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নিজের জন্য এবং আওয়ামী লীগের জন্য ভোট প্রার্থনা করেন। এ ছাড়া জেলায় তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে। ব্যক্তিগত আচরণের জন্য হয়েছেন নিন্দিত।

আমাদেরকাগজ/এমটি