সারাদেশ ৩০ নভেম্বর, ২০২৩ ০৩:৫০

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ 

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পান প্রত্যক্ষদর্শীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা ককটেল বিস্ফোরণের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। 

কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়াই গাছের উপরের শাখাগুলোতে বিকট শব্দ হয় এবং ধোঁয়া দেখা যায়। এ বিকট শব্দে ওই এলাকায় আতঙ্কিত হয়ে যায়। চাপা আতঙ্ক বিরাজ করছে এখনও।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সব গেটে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।


আমাদেরকাগজ/এমটি