সারাদেশ ১০ ডিসেম্বর, ২০২৩ ১০:২১

রপ্তানি

বন্ধ ঘোষণার পরও দেশে ঢুকল ৭৪৩ টন পেঁয়াজ

আমাদের কাগজ ডেস্ক: রপ্তানি বন্ধ থাকলেও ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭ ট্রাকে এই ৭৪৩ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। তবে এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো এখন পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে।

তিনি আরও বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ২৭টি ট্রাকে ৭৪৩ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। তবে আর কতদিন এভাবে পেঁয়াজ আসবে তা আমি নিশ্চিত নই। কারণ, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। নতুন করে আর এলসি পাওয়া যাবে না।

প্রসঙ্গত,এদিকে পেঁয়াজ সংকট দেখিয়ে রাতারাতি দ্বিগুন দাম হাকাচ্ছে দেশের ব্যাবসায়ীরা।