সারাদেশ ১২ ডিসেম্বর, ২০২৩ ০১:০৮

গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

আমাদের কাগজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় একটি কভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। আজ মঙ্গলবার ১২ ডিসেম্বর ভোরে কভার্ডভ্যানটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঘটনার পর জানা যায়, ময়মনসিংহের ভালুকা থেকে মেসার্স সামনা ট্রান্সপোর্টের কাভার্ডভ্যান কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত কাভার্ডভ্যানটির গতিরোধ করে। পরে তারা কাভার্ডভ্যানের সামনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায়। 

পুলিশ ও এলাকাবাসী জানান, কয়েকজন দুর্বৃত্ত কাভার্ডভ্যানটির গতিরোধ করে আগুন দিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। তবে এতে হতাহতের ঘটনা ঘটে। 

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা জানান, কভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট কর্মীরা বের হয়। কিছুদূর যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ফিরে আসে।

গাজীপুর মেট্টোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।