সারাদেশ ১৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৩

বাবার লাশবাহী অ্যাম্বুলেন্সে সন্তানের জন্ম 

আমাদের কাগজ ডেস্ক: সাতক্ষীরায় বাবার লাশবাহী অ্যাম্বুলেন্সে এক কন্যা শিশু জন্মের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ১৩ ডিসেম্বর সকালে সাতক্ষীরা আশাশুনি সড়কের বুধহাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ভাটাশ্রমিক আলতাফ হোসেনের (৩৪) মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসাব করেন। এরপর অ্যাম্বুলেন্সের মধ্যেই ওই শিশুটির জন্ম হয়।

এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আলতাফকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে এবং আস্তে আস্তে শারীরিক অবস্থার আরও খারাপের দিকে ধাবিত করলে মঙ্গলবাল ১২ ডিসেম্বর রাতে সাতক্ষীরা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সকালে তার মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। সেই অ্যাম্বুলেন্সে থাকা আলতাফের গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসাব বেদনা শুরু হয়ে কন্যাসন্তান জন্ম দেন।

প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ ঢালী গণমাধ্যমকে জানান, দুপুরে মৃত আলতাফের জানাজা নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। সদ্য ভূমিষ্ঠ শিশু ও তার মা সুস্থ আছে। আল্লাহ সব কিছুর উত্তম ফয়সালাকারী।