সারাদেশ ১৯ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৪

বিষের বোতল হাতে প্রেমিকের ঘরে কলেজছাত্রী

আমাদের কাগজ ডেস্ক: বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী (১৭)। এই ঘটনা জানতে পেরে পালিয়েছেন প্রেমিক রাজিব (১৮)। 

জানা যায়,দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। রাজিব তাকে বিয়ে করার আশ্বাস দিয়েছে। কিন্তু রোববার (১৭ ডিসেম্বর) সে বিয়ে করতে অস্বীকৃতি জানালে সেদিন দুপুর থেকে রাজিবের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভোলায়। সোমবার ১৮ ডিসেম্বর ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ঢ়াড়ীর বাড়িতে অনশন করছেন ওই কিশোরী। প্রেমিক রাজিব সোলেমান ঢ়াড়ীর ছেলে।

কলেজছাত্রী জানান, তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী। রাজিব তার সব কিছু শেষ করে দিয়েছে। সে বিয়ে না করলে আমি বিষপান করে এখানেই আত্মহত্যা করবো। এজন্য বিষের বোতল সঙ্গে নিয়ে রেখেছি।

পলাতক রাজিবের মোবাইলে কল দিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে রাজিবের মা তাসলিমা বেগম দাবি করেন, এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তারা। ভুক্তভোগী মেয়ে বলার পর তারা বিষয়টি জানতে পেরেছেন।সমাধানেরও আশ্বাস দেন রাজিবের মা।

শশীভূষণ থানার ওসি এনামুল হক জানান, বিষয়টি লোকমুখে শুনেছেন। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।