সারাদেশ ২৭ ডিসেম্বর, ২০২৩ ০৩:২০

এমপি হলে খেলবেন কিনা প্রশ্নে যা বললেন সাকিব আল হাসান 

নিজস্ব রিপোর্ট: মাগুরা–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।  

এর আগে মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে মনোনয়ন ফরম কেনেন সাকিব। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। 

মাগুরা–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব বলেন, ‘আমার এলাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছি। বিভিন্ন পথসভায় মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আমার ইচ্ছা আছে, এলাকায় ৪ লাখ ৫০০ ভোটার আছে, তাদের সবার সঙ্গে দেখা করার।’ আজ বুধবার সকালে নিজের নির্বাচনী প্রচার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য নির্বাচিত হলে খেলা চালিয়ে যাবেন কিনা জানতে চাইলে সাকিব বলেন, আমি তো অবসর নিইনি। আমি খেলার ওপরে আছি। তাই যখনই খেলতে পারব, তখনই দেশের হয়ে খেলব। এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না।

উল্লেখ্য, ২০০৬ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় সাকিব আল হাসানের। জাতীয় দলের হয়ে ২৪৭টি ওয়ানডে, ১১৭টি টি-টোয়েন্টি আর ৬৬টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ব্যাট হাতে ইতোমধ্যে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৪০৬ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর বল হাতে ৪৩০ ম্যাচে সাকিব শিকার করেন ৬৯০ উইকেট।