সারাদেশ ৩১ ডিসেম্বর, ২০২৩ ১২:৪৬

মাগুরার 

মহম্মদপুরে ‘ইছামতি বিল’ থেকে ২ ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার 

নিজস্ব রির্পোট: ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৬) নামের দুই ভাইয়ের হত্যার অভিযোগ উঠেছে। রোববার ৩১ ডিসেম্বর,মাগুরার মহম্মদপুরে ‘ইছামতি বিল’ থেকে কথিত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। পরদিন সকালে এলাকাবাসী (ইছামতি) বিলে তাদের লাশ দেখে পুলিশে খবর দেয়। 

সবুজ ও হৃদয় উপজেলার পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে।

এ ঘটনায় বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন দুজনকে আটক করেছে পানিঘাটা ফাঁড়ি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম।

তিনি বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে আমি এবং মাগুরার পুলিশ সুপার মশিউদৌল্লা রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।