সারাদেশ ৩১ ডিসেম্বর, ২০২৩ ০৩:২৪

ধানমন্ডির সাত মসজিদ রোডে বাসে আগুন, জামায়াত নেতার কারাদণ্ড

নিজস্ব রির্পোট: নাশকতার মামলায় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব ড. শফিকুল ইসলাম মাসুদকে কারাদণ্ডে দিয়েছেন আদালত। এতে  জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এছাড়া রায়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন চৌধুরী আলাল এবং যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ মোট আটজনের একই সাজা দেওয়া হয়েছে।আজ রোববার ৩১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় দেয়। 

রায়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।এ ছাড়া এই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও সাতজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রাহীম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর ধানমন্ডির থানার সাত মসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য নেন আদালত।