সারাদেশ ৯ জানুয়ারি, ২০২৪ ০৫:৩৩

বগুড়ায় বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় ভোট কেন্দ্রে না যাওয়া ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

আজ মঙ্গলবার, ৯ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার  দিকে শহরের স্টেশন সড়কে লিফলেট বিতরণের নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

লিফলেট বিতরণকালে তিনি বলেন, বিএনপির ভোট বর্জন কর্মসূচিতে সাড়া দিয়ে দেশের অধিকাংশ ভোটার ভোট কেন্দ্রে যাননি। খুব অল্প সংখ্যক ভোটার যারা ভোট দিয়েছেন তাদেরকে দেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন না দেওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করে যাবে। বিএনপির আন্দোলনে বগুড়ার নাগরিকদেরকে সমর্থন জানানোর আহবান জানান তিনি।

লিফলেট বিতরণ কালে জেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবি সালাম, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি,যুগ্ম আহবায়ক সৌরভ হাসান, জাহেদ ও সাদ্দাম,জেলা যুবদলের সদস্য রেজাউল করিম লাবু, শহর যুবদলের ৩ নং ওয়ার্ডের আহবায়ক মেফতা আল রশিদ মিল্টন, ৪ নং ওয়ার্ডের আহবায়ক বায়তুল্লাহ শেখসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

আমাদেরকাগজ /  এইচকে