ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর গুলশান ১ এর ডিএসসিসি মার্কেটের ফলের দোকানে কোন ফরমালিনযুক্ত ফল নেই।
রবিবার (১৩ অক্টোবর) সকালে বিএসটিআইয়ের একটি দল সব দোকানের ফল পরীক্ষা করে এই তথ্য জানায়।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টার পর এইসব ফলের দোকানে অভিযান পরিচালনা করে বিএসটিআই। এসময় প্রতিটি দোকানের ফল তারা নমুনা হিসেবে সংগ্রহ করে। এরপর ভ্রাম্যমান ল্যাবরেটরির মাধ্যমে ফলগুলো পরীক্ষা করা হয়।
পরীক্ষায় কোন ফলে ফরমালিন পাওয়া যায়নি। বিএসটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।





















